নতুন ফ্লাড লাইটে জয়পুরের মাঠ গত বারের তুলনায় অনেক বেশি উজ্জ্বল দেখাচ্ছে। বেড়েছে দৃশ্যমানতাও। তবু খুশি একটি কারণে খুশি নন রাজস্থান রয়্যালসের কোচ কুমার সাঙ্গাকারা।

জয়পুরের সোয়াই মান সিংহ স্টেডিয়ামের নতুন এলইডি ফ্লাড লাইট নিয়ে খুশি নন কুমার সাঙ্গাকারা। রাজস্থান রয়্যালস-সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে বেশ কিছু ক্যাচ পড়েছিল। রাজস্থান কোচের অভিযোগ, নতুন ফ্লাড লাইটের জন্য সমস্যা হচ্ছে ফিল্ডারদের।
আইপিএলের আগে স্টেডিয়ামে নতুন ফ্লাড লাইট লাগানো হয়েছে। অত্যাধুনিক এই ফ্লাড লাইটই এখন বিতর্কের কেন্দ্রে। নতুন ফ্লাড লাইটে মাঠে আলোর পরিমাণ বেড়েছে। উজ্জ্বল আলোয় দৃশ্যমানতাও বৃদ্ধি পেয়েছে। অথচ নতুন এই আলোই সমস্যা করছে। সাঙ্গাকারা বলেছেন, ‘‘স্টেডিয়াম কর্তৃপক্ষ নতুন আলো লাগিয়েছেন। দারুণ কাজ করেছেন। জয়পুরে এলইডি আলো ব্যবহার করা হচ্ছে। অন্য স্টেডিয়ামগুলোয় এলইডি আলো নেই। পার্থক্য অনেকটাই। এলইডি আলো অনেক বেশি উজ্জ্বল হলেও ক্রিকেটারদের মানিয়ে নিতে সমস্যা হচ্ছে। সকলে স্বচ্ছন্দ হতে পারছে না। উজ্জ্বল আলোয় উঁচুতে ওঠা বল দেখতে সমস্যা হচ্ছে।’’
কী ভাবে এই সমস্যার সমাধান করা যায়? সাঙ্গাকারা বলেছেন, ‘‘আমরা স্টেডিয়াম কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। অনুরোধ করেছি, আলোর দিক সামান্য পরিবর্তন করতে। এমন ভাবে করা হোক যাতে মাঠে পর্যাপ্ত আলো থাকবে অথচ সরাসরি চোখে পড়বে না। বিভিন্ন রকম আলোর সঙ্গে মানিয়ে নেওয়া সহজ নয়। সমস্যা হয়। তবে আধুনিক প্রযুক্তির যে আলো জয়পুরের স্টেডিয়ামে ব্যবহার করা হচ্ছে, আমি তার বিরুদ্ধে নই। উন্নয়নের সঙ্গে মানিয়ে নিতে হবে।’’
আরও পড়ুন:
- আইপিএলে বোর্ডের নজরে এ বার ধারাভাষ্যকারেরা! ‘রিল সংস্কৃতি’-তে ক্ষুব্ধ বিসিসিআই, সতর্কিত জাতীয় দলের এক সদস্যও
- ডোপ পরীক্ষা না দিয়ে বিপাকে যশস্বী, শেফালি! ভারতীয় দলের দুই ক্রিকেটারকে নোটিস কেন্দ্রীয় সংস্থার
Advertisement
আইপিএলের পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছে রাজস্থান। ১০টি ম্যাচ খেলে ৬টি জিতেছেন রিয়ান পরাগেরা। শনিবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ঘরের মাঠে নামবে রাজস্থান। সাঙ্গাকারার আশা, এই ম্যাচে ফ্লাড লাইট সমস্যা করবে না।
সংক্ষেপে
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
- আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
সর্বশেষ
৯ ঘণ্টা আগে
- ২৩:০৯টানা চার জয় গুজরাতের, রাজস্থানের জোড়া হার! বৈভবদের হারিয়ে পাঁচ থেকে এক লাফে দুইয়ে শুভমনেরা
- ১৪:০০বৈভব নাকি এক বছরের চমক! শুনেই নড়েচড়ে বসে রাজস্থান, সূর্যবংশীকে পরিণত করার চ্যালেঞ্জ নেন দলেরই এক জন
- ১২:৫৪আইপিএলের দলগুলির ক্ষতি ৫৮ কোটি টাকা! শুধু কেকেআরের জলে গিয়েছে ৩১ কোটির বেশি, কী ভাবে, জানা গেল কারণ
- ১০:৫৪কেকেআরের কাছে হেরে প্লেঅফের আশা ছেড়ে দিল দিল্লি, আগামী মরসুমের কথা অধিনায়ক অক্ষরের মুখে
- পরিবর্তনের হাওয়া কলকাতায়! এ বার দিল্লি জয়, অ্যালেনের শতরান, রাহানের সাহসী সিদ্ধান্তে আট থেকে সাতে কেকেআর
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *